London Sunday 1 August 2010

মিশ্রিত ঘ্রাণ

লিখেছেন: 
আহমদ ময়েজ

কবি তাবাসসুম ফেরদৌস
আঁচলে বেঁধেছ সখি জল ও মায়ার  রঙ
উনুনে রেখেছ কিছু কর্পুর-ঘ্রাণ
তন্ময় রাখিবো কোথায়, কোন পরবাসে
হাঙর-সময় খায় সব আয়োজন

১.
আমি তো জিইয়ে থাকি-সাতরঙা-সূতানলী
যতই জিজ্ঞেস করো কী করে আহার হয়,
কুসুম-কুসুম এই পারদছানা
ততই পেঁচিয়ে ধরে আঁঠালো বাঁধন এক
আমি তারে দাগ দেই-ছোপ ছোপ রক্তের ছাপ।

একেকটি আসন শেষে
পটগুলো বদলে যায় দ্রুতঃ
আমিও দেখতে পাই কতটা রমণী সে,
কতটা পুরুষ। নারীরূপে প্রকাশিত-
লিলির বাগান।

২.
এ-ছিল হাওয়ার রাত
ফেনায়িত জলরাশি-জলের শরীর
শূন্য শূন্য উড়ে যায়।

এ-পথ বিস্তৃর্ণ হলে শানিত কথার ঢেউ বাড়ি যাবে।

আপলৌড ০২ জুন ২০০৯

পাঠকের মন্তব্য

কবি

কবি তাবাসসুম ফেরদৌসআঁচলে বেঁধেছ সখি জল ও মায়ার  রঙউনুনে রেখেছ কিছু ক

ছিল

ছিল হাওয়ার রাতফেনায়িত জলরাশি-জলের শরীরশূন্য শূন্য

nice post you have manged.

nice post you have manged.

আপনার প্রতিক্রিয়া জানান

The content of this field is kept private and will not be shown publicly.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options