
২৫ জুলাই শনিবার পূর্ব-লন্ডনের ৪৬এ গ্রেইটোরেক্স স্ট্রীটে চারণ সাংস্কৃতিক কেন্দ্র লন্ডন এর মাসিক পাঠচক্রে মত-প্রকাশের কারণে বাংলাদেশ ত্যাগে বাধ্য হওয়া দুই লেখক দাউদ হায়দার ও তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে নেয়ার দাবী উত্থাপন করা হয়েছে।
সন্ধ্যে সাড়ে সাতটায় তসলিমা নাসরিনের ‘আশা ছাড়া আমাদের উপায়ই বা কী আছে’ শিরোনামের প্রবন্ধটির উপরে আলোকপাতের মধ্য দিয়ে পাঠচক্রের সূচনা হয়। এরপরে পাঠচক্রে অংশগ্রহনকারীরা দাউদ হায়দার ও তসলিমা নাসরিনের দেশ ছেড়ে চলে যাওয়া ও দেশ ছেড়ে থাকতে বাধ্য হবার বাস্তবতা নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান মত-প্রকাশের কারণে লেখককে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা ও দেশে ফিরতে না দেয়ার মত দুঃখজনক বাস্তবতার দায়ভার প্রাথমিকভাবে রাষ্ট্রের উপরেই বর্তায়। তবে রাষ্ট্রের উপরে যথেষ্ট-মাত্রায় চাপ-প্রয়োগে সামাজিক-সাংষ্কৃতিক ও বুদ্ধি-বৃত্তিক সংগঠনগুলোর সীমাবদ্ধ ভূমিকার বিষয়েও আলোচনা করেন বক্তারা।
চারণ-এর পাঠচক্রে অংশগ্রহনকারীরা উল্লেখ করেন যে শুধুমাত্র ধর্মীয় মৌলবাদীদের উপরে দায় চাপিয়ে দিয়ে দাউদ হায়দার বা তসলিমা নাসরীনের দেশ-ছাড়া হবার কারণ পুরোপুরি ব্যাখ্যা করা যাবেনা। এক্ষেত্রে বক্তারা স্মরণ করেন যে স্বাধীনতা-পরবর্তী প্রথম সরকারের আমলেই দাউদ হায়দারকে দেশ থেকে চলে যেতে হয়েছিলো।
পরিশেষে, আলোচ্য দুই লেখককে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানানো হয়।
শনিবার চারণ এর পাঠচক্রে উপস্থিত ছিলেন ডঃ ফজলুল আলম, আরিফুর রহমান, শান্তনু মজুমদার, আরিফ রহমান, আশফাক চৌধুরী, আব্দুল্লাহ আল মুঈদ প্রমুখ। আলোচনা-পর্ব শেষে তসলিমা নাসরীনের কয়েকটি কবিতা পাঠের মধ্য দিয়ে চারণ-এর মাসিক পাঠচক্রের সমাপ্তি হয়।
আশফাক চৌধুরী
আপলৌডঃ২৬জুলাই২০০৯


Politicians of Religion
Politicians of Religion doesn't agree the natrual right of others. Even, they are not ready to remember that once upon a time when there was no Religion that is politics than they used to excerse politics which they called religion was against the concept of the then peoples. Age of mankind is minimum 2 lac years but history religion that is politics is only near 5,500 years which was founded by Egiptian Kings. History proof that once there was no politics, no religion, no kingdom. no state, no private property, no class, no law, but human being was. Marx-Engeles had proved that eccess production of capitalism is the cause of negation of private ownership & inner contradiction of Capitalist Society is the cause of abolishment of Classes. Therefore, Classless, Stateles, Provertyless & eternal peacefull Society that is Communism is must & unavoidable. So, destiny of human society is socialism, foundation of Communism. So, it is not urgent for back to country but issue is to destroy the private property as well as State for establish the Socialism. In details- " Lenin Cheat & Betraying Marx So I.M.F The World Lord and....." is in www.icwfreedom.org.