সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- সহকর্মীর হামলাতে লন্ডনে গুরুতর আহত বাঙালী তরুণ
নিয়ম মেনে কাজ করতে গিয়ে গত ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার লন্ডনে সহকর্মীর হামলাতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থী আশিক রহমান। লন্ডন লাইট নামের বৈকালিক পত্রিকা বিলির সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।প্রত্যক্ষদর্শী সহকর্মীদের ভাষ্যমতে, শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে কিংস ক্রস স্টেশন এর গেইটে আশিক রহমান তার টিম নিয়ে পত্রিকা বিলির কাজ করছিলেন। এ-সময় ওমর সোলাইমান নামে এক যুবক তার কাছে এসে দাবি করেন লন্ডন লাইট পত্রিকার নেটওয়ার্ক অফিস থেকে তাকে কাজের জন্য পাঠানো হয়েছে। আশিক ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্যে নেটওয়ার্ক অফিসে ফোন করে জানতে চান জিন্স পরিহিত ওমর সোলাইমানকে পত্রিকা বিলি করার অনুমতি দেবেন কিনা। অফিস আশিককে জানায় ড্রেস কোড মান্য না করে জিন্স ট্রাউজার্স পরে কাজ করতে আসা সোলাইমানকে কাজ করতে দেয়া যাবেনা। আশিক অফিসের সিদ্ধান্তটি অবগত করা মাত্র ক্ষিপ্ত সোলাইমান হামলা চালায়। সোলাইমানের হামলাতে কিংস ক্রসের রাস্তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যান আশিক; এ-অবস্থাতেই সোলাইমান পালিয়ে যান।
পরে সহকর্মীরা এগিয়ে এসে ৯৯৯ নাম্বারে ফৌন করলে জরুরী বিভাগের কর্মীরা আশিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইউস্টন ইউনিভার্সিটি কলেজ হসপিটালে নিয়ে যান। সেখানে ডাক্তারদের পরামর্শে আশিককে হাসপাতালে ভর্তি করে নেয়া হয়। ইউকেবেঙ্গলির প্রতিবেদকের সাথে হাসপাতালের শয্যা থেকে টেলিফৌন আলাপকালে আশিকুর রহমান জানান হামলার ফলে মুখের বেশ কয়েকটি হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে অপারেশনে যেতে হয়েছে।
লন্ডন লাইটের নেটওয়ার্ক অফিস আশিকের ক্ষতিপূরণের ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলেননি। পুলিশ এ-পর্যন্ত ওমর সোলাইমানকে আটক করতে পারেন নি। তার পুরো পরিচয়ও এখন পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, বাংলাদেশ থেকে আসা অনেক শিক্ষার্থীই বিভিন্ন সময়ে লন্ডন শহরের বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় এ-ধরনের হামলার মধ্য পড়ছেন। আশিক রহমানের উপরে হামলার ঘটনা জানাজানি হবার পর থেকে বাঙালী শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
হাস্পাতালের বেডে আশিক
আশফাক চৌধুরী
১২ সেপ্টেম্বর ২০০৯
পাঠকের প্রতিক্রিয়া
Does any1 know in which hospital is Ashiq now?
Ashik had a major operation on his face. His face has been plated with 7 metal plates with 28 screws. He has been sent to home after operation.
বড় বেদনাদায়ক ঘটনা! আশিক এর চিকিতসার টাকার ব্যাবস্থা করতে হবে আমাদের।
u r absolutely right......... u must do something.....
let us raise money for him.
It would be really great if we can raise some money for him. Ashik is a very intelligent student. He is sudying in BEng Computing Systems and Networking in University of Greenwich. If we can help him financially, it would be so helpful for him to continue his study. Let's go for it, raise some money. How can we start that?
we can spread the idea about fund raising among his class mates and collegues.If we can help him finantially then It's not the matter of financial support for him, it's also keep him mentally cool bcz as i know he needs to give lots of money to his uni.
so friends pls pls pls come forward to help Ashik to make him smiley again.
To the organisers,
For any funding help, please count me too. I may not be able to help you with voluntary work but would love to do a small donation to Ashik.
Feel free to write or phone me when you start your fund raising activities:
Email: rowshonrumana@googlemail.com
Rumana
ashik er jonno fund rise kora lagbe kano? shonachi or treatment hoe gacha. or akhon legal help lagbe. tar jonno to fund lagbe na. london a onak law firm acha jara no win no fee ta kaj kore. akhane fund rise er baper ta thik bojta parchina.
baper ta amar o mathay dhukchena.
There is always some people in the society who can never do anything and don't like anyone doing any social work. Ashik had his treatment, it's true but do you know how he is surviving his life now?
There is always some people in the society who can never do anything and don't like anyone doing any social work. You are one of them. Ashik had his treatment, it's true but do you know how he is surviving his life now?
bhai ami o london lite a kaj kori. khobor nia jante parlam o holiday pay pacche. tahole or surviving a shomossha kothay? o aga ja tk pato akhon o shai tk pabe. age survive korte parle akhon shomossha kothay.
akhane amar point hocche fund rising ta ke jonno? ar or khotipuron er jonno to legal way ache. legal way ta o or khoti puron pabe.
ashole jara fund rising er kotha bolche tader uddassho onno kichu
akhane social work na korar point ta bujhlam na.
ok...... get him a legal adviser coz he's in bed.... are you 100% sure that he is really getting the same payment? I think- not. He can't get any bonus which he used to get everyday. He may have any other job during holiday.................They're not gonna pay him during his sickness.....
Shouldn't we find the ***** out !!!!!!!