• এসইউসিআই (কমিউনিস্ট) সাধারণ সম্পাদকের মৃত্যুতে বাসদ-এর শোক

    ভারতের এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির সাধারণ সম্পাদক কমরেড নীহার মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।  ১৯ ফেব্রুয়ারি ২০১০ সংবাদ-মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের সর্ব-স্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও দরদীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন জানিয়েছে বাসদ।

    বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বিবৃতিতে বলেন, "গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০১০ দিবাগত রাতে ভারতীয় সময় রাত ১১টায় ভারতীয় এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির সাধারণ সম্পাদক কমরেড নীহার মুখার্জী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার সূত্রপুরে জন্মগ্রহণ করেছিলেন। আমরা তাঁর মৃত্যুতে শোকাহত।

    বিবৃতিতে বলা হয়, মার্কসবাদী চিন্তাবিদ শিবদাস ঘোষের সহযোগী হিসেবে ১৯৪৮ সালে এসইউসিআই (কমিউনিস্ট) দল গঠন ও শিবদাস ঘোষের মৃত্যুর পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী বিশ্ব-শিবির বিরোধী আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন নীহার মুখার্জী। সোভিয়েত সমাজতন্ত্রের পতন পরবর্তী সময়ে সাম্রাজ্যবাদ বিরোধী আন্তর্জাতিক সংগঠন-আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর উদ্যোগ ভারতবর্ষের জনগণসহ বিভিন্ন দেশের গণতান্ত্রিক প্রগতিমনা সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ বিরোধী জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছিল। বাসদের বিবৃতিতে নীহার মুখার্জীর ''মৃত্যুতে ভারতবর্ষের বিপ্লবী সংগ্রাম, বিশ্ব সাম্যবাদী আন্দোলন ও বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে" বলে উল্লেখ করা হয়।

    মাঈন উদ্দিন চৌধুরী

    ২২/১০/০২

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন