• 'হেলথ ট্যুরিস্টদের' ঠেকানোর উদ্যোগ ব্রিটেইনের

    চিকিৎসা শেষে সরকারী স্বাস্থ্য-সেবা এনএইচএস এর বিল পরিশোধ না করে বিদেশী রোগীদের নিজের দেশে চলে যাবার প্রবনতা ঠেকানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছে ব্রিটেইন। খবর শুক্রবারের। জানা গেছে, যেসব লোক বিল পরিশোধ না করে দেশে চলে যান তাদের যাবতীয় তথ্য ইউকে বর্ডার এজেন্সীর হাতে দেয়া হয় যাতে করে এরা আবার ব্রিটেইনে ঢুকতে চাইলে ঠেকিয়ে দেয়া সম্ভব হয়।

    সরকার পক্ষের দাবী নতুন ব্যবস্থাটি গ্রহন করা সম্ভব হলে বিদেশী রোগীদের বিল বাকী রাখার প্রবনতা ঠেকিয়ে দেয়া সম্ভব হবে। তবে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি জানিয়েছে লেবার সরকারের কারণেই এ-সমস্যাটি দানা বেঁধে উঠেছে। হিসাব-মতে, বিদেশী রোগীদের কাছ

     থেকে এনএইচএস এর বার্ষিক আয় ২৫ মিলিয়ন পাউন্ড। আর বিদেশী রোগীদের বকেয়া রেখে যাওয়া অঙ্ক হচ্ছে বছরে ৫ মিলিয়ন পাউন্ড। হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে বিদেশী রোগীদের মধ্যে ৫০ শতাংশের ক্ষেত্রেই এক বছরের বেশি সময় ধরে বাকী থেকে যায়। আর ৫ শতাংশ বিদেশী রোগীর ক্ষেত্রে তিনটি বা তার বেশি বিল বাকী থেকে যায়।

    সরকারের কাছে হেলথ ডিপার্টমেন্টের পাঠানো প্রস্তাবটি পাশ হলে, চলতি বছরের শেষ নাগাদ এনএইচএস এর কাছ থেকে ইমিগ্রেশন বিভাগের কাছে বিল বকেয়া রোগীদের তালিকাটি পাঠানো হবে। জানা গেছে, বিল বিকেয়া রাখা রোগীরা নতুন করে ব্রিটেইনে ঢুকতে চাইলে তাদেরকে আটকে দেবে ইমিগ্রেশন। বিদেশীদের বিল বকেয়া ঠেকানোর লক্ষ্যে পদক্ষেপ গ্রহন প্রসঙ্গে এনএইচএস জানায় বকেয়ার অঙ্কটি তেমন বড় না হলেও, অল্প কিছু সংখ্যক বিদেশীর বিল বকেয়া রাখার প্রবনতা ঠেকিয়ে দেয়াটাই হচ্ছে আসল লক্ষ্য।  

    সর্বশেষ প্রস্তাবনাটিতে অবশ্য ইউরৌপীয়ান ইকৌনমিক এরিয়ার রোগীদেরকে অন্তর্ভূক্ত করা হয়নি। এছাড়াও ব্রিটেইনের সাথে হেলথ এগ্রিমেন্ট থাকা দেশগুলোর ক্ষেত্রে উদ্যোগটি কার্যকর হয়নি।  

    ২৬/০২/১০

     

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন