সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- অন্বেষণআব্দুল্লাহ আল জামিল
ওই যে নোট বইটা পড়ে আছে
শেলফের এক কোনে,
ওটার পাতা উল্টে দ্যাখো
পাবে কোন শোক গাঁথা।ওই যে গাছটি দেখছো
ধুলোয় ঢাকা যার পাতা,
ধুলোর স্তর সরিয়ে দ্যাখো
আছে জীবনের অস্তিত্ব।ওই দ্যাখো ধ্বংসস্তূপ
দাঁড়িয়ে রাস্তার পাশে,
সরিয়ে দ্যাখো আবর্জনা
পেতে পারো কষ্টে ভেজা মানুষের কঙ্কাল।ওই যে পোড়ো বাড়িটি দ্যাখো
হয়ে আছে ইতিহাসের সাক্ষী,
খুঁড়ে দেখতে পারো গভীরে তার
পেয়ে যাবে কৃষকের শ্রমে লব্ধ গুপ্ত-ধন।রোববার, ৫ ফেব্রুয়ারী ২০১২