সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- বৃষ্টিরুবাইয়াত শহীদ
বৃষ্টি কখন ঝমঝমিয়ে
ঘরের চালে রমরমিয়ে,
উদ্দামতার বেড়া ভেঙে
নদীর ’পরে,
বাঁশের ঝাড়ে,
উতাল হাওয়ার মতো বাড়ে।
থামছে নাকো থামবে নারে
ঐ বুঝি কে থামায় তারে!ঐ বুঝি কে থামায় তারে
সন্ধ্যা নামে দিন গড়িয়ে,
পড়ছে শুধু রিমঝিমিয়ে
আকাশ ভেঙে
মাতাল বেগে
উন্মত্ততার কূল ছাড়িয়ে,
থামতে গিয়েও থামছে নারে
বৃষ্টি এবার থামো নারে।বৃষ্টি এবার থামো নারে
পড়ছে যেন হোঁচট খেয়ে
রক্তে ভেসে যাচ্ছে নেয়ে,
স্বাধীন দেশে স্বাধীনভাবে
একাত্মতা বজায় রেখে
চলার মতো চলতে হবে।১৪/০৩/১০
পাঠকের প্রতিক্রিয়া
Poem is well written but in the last verse looks like to me that it's not ended.
I enjoyed the rhytm.
Keep it up.
Sorry, there was another line I believe after the end verse which missed out. The theme is 'war'.
suvechha roilo