সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- ব্রিটিশ পার্লামেন্ট British Parliament
এক হাজার বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত ভবন। এক সময় রাজকীয় বাসস্থান হিসাবে ব্যবহৃত হতো। দ্বাদশ শতক থেকে আইন-প্রণয়নের স্থান হিসাবে ব্যবহার হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষ, অর্থাৎ হাউস অফ লর্ডস ও হাউস অফ কমন্সের অধিবেশনগুলো যুগ-যুগ ধরে থেইমস নদীর তীরের স্থাপত্য-শৈলীর অনুপম নিদর্শন ব্রিটিশ পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত হয়ে আসছে।
বিশেষ আকর্ষণঃ পার্লামেন্ট অধিবেশনে দর্শক হিসাবে উপস্থিতি ও বিগ বেন।
প্রবেশের নিয়মাবলীঃ ব্রিটিশ নাগরিকরা পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত থাকতে চাইলে, স্থানীয় এমপি বা লর্ড সভার সদস্যের কাছ থেকে টিকেট সংগ্রহ করতে হবে। বিগ বেনের চূড়ায় উঠতে চাইলে, স্থানীয় এমপি বা লর্ড সভার সদস্যের মাধ্যমে আগে থেকে ট্যুরের ব্যবস্থা করতে হবে। ব্রিটিশ নাগরিক না হলে ভিন্ন নিয়ম প্রযোজ্য। ওয়েবসাইট দেখুন। পার্লামেন্ট ভবন পরিদর্শন-কালে মোবাইল ফৌন বন্ধ রাখতে হবে। ওয়েস্টমিনিস্টার হল ছাড়া অন্যত্র ফটৌ তোলা যাবে না।
সময়সূচিঃ ওয়েবসাইট দেখুন
যাতায়াতঃ আন্ডারগ্রাউন্ড - ওয়েস্টমিনিস্টার
ওয়েবসাইটঃ www.parliament.uk/about/visiting.cfm