• লন্ডন জু London Zoo

     বাঘ, সিংহ, ক্যাঙ্গারু, হরিণ, অজগর, তোতো, পেঙ্গুইন, জিরাফের মতো প্রাণী ছাড়াও দুর্লভ ও বিচিত্রসব জীব-জন্তুর সমাবেশ ঘটানো হয়েছে জেডএসএল লন্ডন জু-তে। এছাড়াও লন্ডন জু কর্তৃপক্ষ নানাবিধ কারণে বিপন্ন-প্রায় ও সংখ্যা কমতে থাকা প্রাণীকূলের সংরক্ষণের কাজ করে থাকে। বিশেষ আকর্ষণঃ গরিলা কিংডম ও গিফট শপ।

    বিশেষ তথ্যঃ আগ্রহীরা জু'র ভিতরে কোনো প্রাণীর লালন-পালনের আর্থিক দায়িত্ব নিতে পারেন। দায়িত্ব নেয়া ব্যক্তিকে প্রাণীটির রঙ্গীন ফটোগ্রাফ, এডপ্টেশন সার্টিফিকেইট-সহ জু পরিদর্শনের ক্ষেত্রে নানাবিধ সুবিধা প্রদান করা হয়। বিস্তারিত ওয়েবসাইটে দেখুন।

    সময়সূচিঃ ফেব্রুয়ারী ২০০৮ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা; সর্বশেষ প্রবেশ, বন্ধের একঘন্টা আগে। ক্রিসমাসের দিন বন্ধ।

    টিকেটঃ ১৬-৫৯ বছর, ১৩ পাউন্ড; ৩-১৫ বছর, ১০ পাউন্ড; অনুর্ধ্ব ৩ বছর, ফ্রী । ১৬-উর্ধ্ব স্টুডেন্ট, ৬০-উর্ধ্ব সিনিয়র সিটিজেন, ডিসেইবল্ড, সাড়ে ১১ পাউন্ড। সেইভার টিকেট (২ প্রাপ্তবস্ক ও ২ শিশু অথবা ১ প্রাপ্তবয়স্ক ৩ শিশু), ৪১ পাউন্ড । গরিলা ও গন্ডার সংরক্ষণের জন্য প্রতি ব্যক্তির টিকেটের সাথে দেড় পাউন্ড ডৌনেশন দেয়া যায়। ডৌনেশন বাধ্যতামূলক নয়। সেইভার টিকেট অনলাইনে কেনা যাবে না।

    অবস্থানঃ  ZSL London Zoo , Outer Circle, Regent's Park, London , NW1 4RY

    যাতায়াতঃ ক্যামডেন টাউন আন্ডারগ্রাউন্ড থেকে নর্দান লাইন; রিজেন্টস পার্ক আন্ডারগ্রাউন্ড থেকে ২০ মিনিটের হাঁটা-পথ; বেইকার স্ট্রীট থেকে অরমন্ড টেরেস (Ormonde Terrace) অভিমুখী ২৭৪ নাম্বার বাস।

    টেলিফৌনঃ ০২০ ৭৭২২ ৩৩৩৩;
    ওয়েবসাইটঃ www.zsl.org

     

আপনার মন্তব্য

এই ঘরে যা লিখবেন তা গোপন রাখা হবে।
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

লেখা ফরম্যাট করার বিষয়ে আরো তথ্য

আপনি নিবন্ধিত সদস্য হলে আপনার ব্যবহারকারী পাতায় গিয়ে এই সেটিং বদল করতে পারবেন