সংবাদ পরিক্রমা
সংবাদ প্রতিবেদন
- London Aquarium লন্ডন অ্যাকুয়ারিয়াম

ইউরোপের অন্যতম বৃহৎ অ্যাকুয়ারিয়াম। দুই মিলিয়ন লিটারের বেশি পানির ভিতরে বিচরণ-করা চারশোর বেশি জলজ প্রাণীর দেখা মিলবে লন্ডন এ্যাকুয়ারিয়ামে। জীব-জগতের বিপুল-বৈচিত্র্য বিষয়ে শিক্ষামূলক নানা কর্মসূচি ছাড়াও বিপন্ন-প্রায় বিভিন্ন প্রজাতির সংরক্ষণ ও এদের উপর গবেষণা করে থাকে লন্ডন অাকুয়ারিয়াম কর্তৃপক্ষ।
বিশেষ আকর্ষণঃ হাঙ্গর ও ক্লাউন ফিস।
সময়সূচিঃ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা। সারা বছর খোলা। সর্বশেষ প্রবেশ, বন্ধের একঘন্টা আগে।
টিকেটঃ প্রাপ্তবয়স্ক, সোয়া ১৩ পাউন্ড; শিশু ৩-১৪ বছর, পৌনে ১০ পাউন্ড; অনুর্ধ্ব ৩ বছর, ফ্রী; স্টুডেন্ট (প্রমাণ-সহ), ৬০-ঊর্ধ্ব, আনএমপ্লয়েড (ইউকে), রেজিস্টার্ড ডিসেইবল্ড এডাল্ট, ডিসেইবল্ড ব্যক্তির সাথের কেয়ারার, সোয়া ১১ পাউন্ড। রেজিস্টার্ড ডিসেইবল্ড চিলড্রেন সোয়া ৮ পাউন্ড। অনলাইনে কিনলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।
অবস্থানঃ The London Aquarium, County Hall, Westminster Bridge Road, London SE1 7PB
যাতায়াতঃ আন্ডারগ্রাউন্ড - ওয়েস্ট মিনিস্টার ও ওয়াটারলূ; বাস - ১২, ৫৩, ৫৯, ৭৬, ৭৭, ১৪৮, ১৫৯, ২১১, ৩৪১, ৩৮১ ও আরভি১।
টেলিফৌনঃ ০২০৭ ৯৬৭ ৮০০০
ওয়েবসাইটঃ www.londonaquarium.co.uk
নিকটস্থ আকর্ষণঃ লন্ডন আই।