ঘুরে দেখি লন্ডন

লন্ডনের উপকন্ঠে কেন্টের ওরপিংটনে ফলমূল আর শাক-সবজীর বাগান। ৭৮ একর আয়তনের এই ফার্মে নিজের হাতে গাছ থেকে ফল পাড়া আর মাঠ থেকে শাক-সবজী তোলার আনন্দ উপভোগ করতে পারবেন। প্রবেশ সকলের জন্য উন্মুক্ত। ফার্ম থেকে বেরুবার সময় গেইটে দাঁড়িয়ে বাগান থেকে সংগ্রহ করা ফল ও শাক-সবজির মূল্য পরিশোধ করতে হয়। ...»
একশো পঁয়ত্রিশ মিটার উঁচু পৃথিবীর সর্ববৃহৎ অবর্জাভেশন হুইল। ২০০০ সালে স্থাপিত। প্রতি বছর গড়ে সাড়ে মিলিয়নের বেশি দর্শনার্থীর আগমন ঘটে। রোদেলা দিন, ধীরলয়ে ঘূর্ণায়মান লন্ডন আই'র সর্বোচ্চ ...»
জগৎ-বিখ্যাত ব্যক্তিত্ব ও চরিত্রসমূহের মোমে-গড়া-মূর্তি প্রদর্শনী।
বিশেষ আকর্ষণঃ হরর চেম্বার। ভৌতিক অভিজ্ঞতার স্বাদ নিতে যারা আগ্রহী, হরর চেম্বার শুধুমাত্র তাদের জন্য উপযুক্ত।
সময়সূচিঃ উইক-ডে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা। উইক-এন্ড সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ক্রিসমাস ইভ সকাল ৯টা থেকে বেলা আড়াইটা। বক্সিং ডে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যে ৬টা। নিউ ইয়ার্স ডে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যে ৬টা। ক্রিসমাসের দিন বন্ধ। ...»
সাহিত্যিক স্যার আর্থার কৌনান ডয়েলের অমর সৃষ্টি শার্লক হৌমসকে উপজীব্য করে বেকার স্ট্রীটে দ্য শার্লক হৌমস মিউজিয়ামটি প্রতিষ্ঠিত। পৃথিবীর শ্রেষ্ঠতম গোয়েন্দা কাহিনীর প্রধান চরিত্র শার্লক হৌমস ও তাঁর সহকারী ডাঃ ওয়াটসনের বাসস্থান হিসাব স্যার ডয়েল যেভাবে ২২১বি, বেকার স্ট্রীটের বর্ণনা দিয়েছিলেন, ঠিক সেভাবেই সাজানো হয়েছে মিউসিয়াম ...»
সাময়িকী
- মাসুদ রানা
- আশফাক চৌধুরী (রনি)
- ওমর তারেক চৌধুরী
- সত্যব্রত দাস স্বপন