ভাতা-টুপিঃ মাথার সাথে সম্পর্কহীন?

মাসুদ রানা

‘বেনিফিট ক্যাপ’-এর বাংলা অনুবাদ হতে পারে ‘ভাতা-টুপি’। মাথা-টুপির সাথে এর ছান্দিক মিল থাকলেও বিষয় দুটোর মধ্যে বিস্তর ফারাক। ভাতা-টুপির সাথে দৃশ্যতঃ মাথার কোনো সম্পর্ক নেই। কিন্তু গভীরে ভেবে দেখলে, দেখা যাবে, আছে। বিলক্ষণ আছে।

প্রথমেই ব্যাখ্যা করা যাক ‘বেনিফিট ক্যাপ’ বা ভাতা-টুপি বিষয়টি কী। সরকার আইন প্রস্তাব করেছেঃ একটি পরিবারের বার্ষিক বেনিফিট-প্রাপ্তি যেনো কোনোক্রমেই ২৬ হাজার পাউণ্ডের উপরে না যায়। ...»

সীমানা পেরিয়ে সীমান্ত-ভাবনা

মাসুদ রানা

বাংলার নবাব সিরাজউদ্দৌলা খুব ক্ষিপ্ত হয়েছিলেন মুর্শিদাবাদে, বাংলার মাটিতে, ইংরেজ বণিকদের হাতে বাঙালীকে মার খেতে দেখে। ইংরেজ অত্যাচারী বণিকদের তিনি চরম শাস্তি দিয়েছিলেন তাদের উদ্ধত আচরণের জন্য। ...»

‘জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেনো তারে দিতে এলে ফুল?'

মাসুদ রানা

আওয়ামী লীগের সদ্য প্রয়াতঃ নেতা আব্দুর রজ্জাকের প্রতি ‘শ্রদ্ধা জানাতে' লণ্ডনে সোমবারে অনুষ্ঠিতব্য শোকসভায় যাবার অনুরোধ সম্বলিত একটি পাঠ্যবার্তা বাংলা-মাধ্যমের সাংবাদিকরা পেয়েছেন। এটি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাঠানো বার্তা। আব্দুর রাজ্জাক সম্পর্কে সেখানে বলা হয়েছে যে, তিনি ছিলেন ‘ঝানু রাজনীতিক, বিখ্যাত মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক'। ...»

হে বঙ্গ, তব বিভক্তি-রঙ্গ অদ্যাপি অনুষঙ্গ

মাসুদ রানা

উল্টো-রথ
বার্লিন প্রস্তর-প্রাচীর ভেঙ্গে পুনঃএকত্রিত হয়ে যখন ইউরোপে জার্মান-নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে, বিভক্ত বাংলার বাংলাদেশী রাজধানী ঢাকা তখন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক-প্রাচীর তুলে বিভক্ত হবার। বিমূঢ় আমি কবি-ভাবে বলিঃ হে বঙ্গ, বিভক্তি-রঙ্গ অদ্যাপি তব অনুষঙ্গ! ...»

প্যালেস্টাইনে দ্বিরাষ্ট্রিক সমাধানঃ প্রাচীন নগর-রাষ্ট্রের জায়নবাদী সংস্করণ

মাসুদ রানা

রাষ্ট্র কি সমাজের মতো বিকশিত সত্ত্বা নাকি আরোপিত প্রতিষ্ঠান, তা নিয়ে তর্ক হতে পারে। কিন্তু ইসরায়েল-যে বাইরে থেকে আরোপিত রাষ্ট্র, এ-বিষয়টি তর্কাতীত।

প্রতিক্রিয়াশীল ইহুদি জাতীয়াতাবাদ হচ্ছে জায়নবাদ। নির্বাক ঈশ্বরের প্রতিশ্রুতির দোহাইয়ে জায়নবাদ চেয়েছে প্যালেস্টাইনের মাটিতে ইহুদিদের জন্য একটি একান্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। দীর্ঘ পরিকল্পনা ও সময় নিয়ে এবং আর্থিক সহযোগিতা দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিদের পাঠানো হলো প্যালেস্টাইনে জমি কিনে বসতি স্থাপনের জন্য। ...»

শিরোচ্ছেদ-বিরোধী আন্দোলনের বিভ্রান্তির স্বরূপ

আরিফ রহমান

৮ বাঙালীর শিরোচ্ছের বিরুদ্ধে প্রেস-ক্লাবের সামনে প্রতিবাদ করছেন বুদ্ধিজীবি সৈয়দ আবুল মকসুদনরহত্যার দায়ে সম্প্রতি সৌদি আরবে প্রবাসী ৮ জন বাংলাদেশী কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে-দেশের প্রচলিত আইন অনুযায়ী তলোয়ারের আঘাতে ঘাড় থেকে মস্তক-ছিন্ন করে। ইন্টারনেটের কল্যাণে ঘটনাটির স্থিরচিত্র ও চলচ্চিত্র ছড়িয়ে পড়েছে পৃথিবীময়। নিজেদেরকে 'আড্ডাপ্রিয়' বলে পরিচয় দেয়া বাঙালী-সমাজের জন্য নিঃসন্দেহে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। চঞ্চলতা শুরু হয়েছেও বৈকি! ...»

বাঙালীর সংখ্যাধিক্য ও ব্যারোনেস ফ্ল্যাদারের বিদ্বেষোক্তি প্রসঙ্গে

মাসুদ রানা

ব্রিটিশ রুচি ও মূল্যবোধের সাথে বিকট বৈসাদৃশ্যপূর্ণ, তথাপি বংশ-পরম্পরায় ব্রিটিশ শ্রেষ্ঠত্বর ভক্ত, স্বর্ণালঙ্কারে শৃঙ্খলিতা ও চক্‌চকে শাড়ী পরিহিতা ব্যারোনেস শ্রীলা ফ্ল্যাদার বাংলাদেশীদের (ও পাকিস্তানীদের) বিরুদ্ধে অভিযোগ করেছেন ব্রিটিশ মূল্যবোধ রপ্ত করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য।

(১) কী বলেছেন ব্যারোনেস শ্রীলা ফ্ল্যাদার? ...»

মনমোহনের মন-মোহনে ব্যর্থতা ও দুটো ষড়যন্ত্র তত্ত্ব

মাসুদ রানা

বাংলাদেশের মানুষের মন মোহিত করতে ব্যর্থ হলেন মনমোহন সিং। শক্তিশালী প্রতিবেশী  ভারতের প্রধানমন্ত্রী ডঃ সিং গত সপ্তায় বাংলাদেশে বেড়াতে এসেছিলেন বিরাট প্রত্যাশা তৈরী করে। প্রত্যাশার বাস্তব ভিত্তি যা-ই থেকে থাকুক, প্রচারটা ছিলো বিশাল। তারপর, আবার ১২ বছরের মধ্যে এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসা!

উৎসাহের আতিশয্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ভারতের আনন্দ বাজার পত্রিকার ভাষ্য অনুসারে - কূটনৈতিক ‘প্রটোকল ভেঙ্গে’ মনমোহন সিংকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। ...»

ওমর মুখতারের ত্রিপোলিঃ শতবছর পর একই আক্রমণ

মাসুদ রানা

ইতিহাস কীভাবে ঘুরে-ঘুরে ফিরে আসে! এটি ২০১১ সালের গ্রীষ্মকাল। ঠিক ১০০ বছর আগে, ১৯১১ সালে, এই গ্রীষ্মকালেই ‘আত্মসমর্পন না করলে ধ্বংস করে দেয়া হবে ত্রিপোলিকে’ বলে হুমকি নিয়ে লিবিয়ার দুয়ারে দাঁড়িয়েছিলো এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর একটি - ইতালী।

সেদিনও লিবীয়রা আত্মসমর্পণ না করে আত্মগোপন করেছিলেন। সে-দিনও এই ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি তিন দিন ধরে ত্রিপোলির উপর বোমাবর্ষণ করার পর ঘোষণা করে যে, ত্রিপোলিতানিয়ানগণ ‘ইতালির সাথে দৃঢ়ভাবে আবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ’। ...»